শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলার রায় এমপি বাহারের পক্ষে


ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলার রায় এমপি বাহারের পক্ষে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৮.২০১৫

comilla photo(3)-13-08-15

স্টাফ রিপোর্টারঃ
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় রায় পক্ষে আসার পর কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য হাজী আ. ক. ম বাহাউদ্দিন বাহার সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বিকেলে কুমিল্লা টাউন হল মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে হাজী বাহার এমপি বলেছেন, গত বছরের ২৭ সেপ্টেম্বর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে দিনব্যাপী আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়। এ ঘটনায় আমি চ্যানেলটির চেয়ারম্যান সালমান এফ রহমান, বার্তা সম্পাদক খালেদ মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার মাহবুব আলম ও কুমিল্লা প্রতিনিধি এস এম সোলেমানকে বিবাদী করে কুমিল্লার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে ১০ কোটি টাকা মানহানির অভিযোগে গত বছরে ১৫ অক্টোবর একটি মামলা দায়ের করি।

এ মামলায় দীর্ঘ শুনানি শেষে চলতি বছরের গত ২১ জুলাই মামলার রায় হয়। রায়ে আমার দাবী ১০ কোটি টাকা আগামী ১ বছরের মধ্যে প্রদান করতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। রায়ে এ ছাড়াও বলা হয়েছে, বাদী ইচ্ছে করলে আদালতের মাধ্যমেও দাবীর টাকা আদায় করে নিতে পারবেন।

সংবাদ সম্মেলনে এমপি হাজি বাহার এ মামলার রায়ের প্রাপ্ত ১০ কোটি টাকার মধ্যে ৫ কোটি টাকায় কুমিল্লার সাংবাদিকদের জন্য একটি ওয়েল ফেয়ার ট্রাস্ট এবং ৫ কোটি টাকায় সাংবাদিক ও সাংবাদিকতার মান উন্নয়নে একটি প্রতিষ্ঠান নির্মাণের ঘোষণা দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি