রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় গোপনে গড়ে উঠেছে গরু মোটাতাজাকরণের অবৈধ ঔষধ কোম্পানি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৮.২০১৫

Copy of comilla db polish-13.8.15--

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ
রোযার ঈদ শেষ । ঘনিয়ে আসছে মুসলিম বিশ্বের বড় উৎসব কোরবানির ঈদ। জেলার বিভিন্ন খামারিতে গরু মোটাতাজাকরণের প্রক্রিয়া শুরু করে দিয়েছে খামারিরা। এই মোটাতাজাকরণে ব্যবহার করা হচ্ছে বিষাক্ত ঔষধ। এসব গরু মোটা হওয়ার প্রায় ৩ মাস পরই অসুস্থ হয়ে পড়ে। অনেক ক্ষেত্রেই মারা যায়। তবে কোরবানির দেড়/ দুই মাস আগে এসব বিষাক্ত ঔষধ গরুকে খাওয়ানো হয়। ফলে কোরবানির হাট পর্যন্ত গরু মোটাতাজা ও স্বাস্থ্যবান থাকে। ক্রেতারাও স্বাস্থ্যবান দেখে এসব গরু কিনে নিয়ে যায় । এসব গরুর মাংস মানব দেহের জন্য খুবই ক্ষতিকর বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এসব ক্ষতিকর মোটাতাজাকরণের ঔষধ আসছে কোথায় থেকে। এ বিষয়ে সন্ধান করতে গোয়েন্দা সংস্থারা মাঠে কাজ করছেন। সন্ধানও পেয়েছেন একটি গরু মোটাতাজাকরণের একটি ভুয়া ঔষুধ কোম্পানির । আটক করা হয়েছে ওই অবৈধ ঔষধ কোম্পানির মালিককে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, কুমিল্লায় এ ধরণের অবৈধ কোম্পানি রয়েছে প্রায় ১০টির মত । যেখানে নিম্নমানের ওষধ ও ভেজাল উপকরণ দিয়ে গরু মোটাতাজাকরণের ঔষধ তৈরি করে বাজারে সরবরাহ করা হচ্ছে । পাশাপাশি এসব ঔষধ বিক্রি হয় বিভিন্ন খামারে যেখানে গরু মোটাতাজাকরণ করা হয়।

তবে কুমিল্লার একটি গোয়েন্দা সংস্থা জানান, কুমিল্লায় তারা প্রায় ৮টি অবৈধ কোম্পানির সন্ধান পেয়েছে। তার মধ্যে একটি কোম্পানির মালিককে আটক করেছে।
কুমিল্লার একটি গোয়েন্দা সংস্থা বেশ কয়েকদিন ধরে বিভিন্ন তথ্যাবলি সংগ্রহ করে বুধবার (১২ আগষ্ট) সকালে মনির হোসেন (৩০) নামের এক লোককে আটক করে। আটক হওয়া মনির হোসেন কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার রাজাপাড়া দিশাবন্দ পূর্বপাড়া গ্রামের কলিম মিয়ার ছেলে। তিনি এলবিন ল্যাবরেটরি লিঃ এর মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। তার বাড়ির একটি কক্ষে সান এগ্রো নামের গরু মোটাতাজাকরণের একটি ভুয়া ঔষুধ কোম্পানি রয়েছে। তার এ গরু মোটাতাজাকরণের এ অবৈধ ও ক্ষতিকর ঔষুধ কারখানা থেকে বিভিন্ন বাজারে ঔষুধ সরবরাহ করা হয়ে থাকে। যা গরুর দেহে বিভিন্ন রোগ সৃষ্টি করছে । আর এ গরুর মাংস মানব শরীরের জন্য বেশ ক্ষতিকর। আটক হওয়া মনির জানিয়েছে, ঔষধ তৈরির এসব উপকরণ সে পুরান ঢাকার মিড ফুড থেকে কিনে আনে। আর ঔষধের লেভেল নিউমার্কেটের আনছারিয়া ও মর্ডাণ প্রির্ন্টাস থেকে ছাপিয়ে নিয়ে যায় । তার মত আরো ৮/১০ অবৈধ ঔষধ কোম্পানি থেকে বাজারে যাচ্ছে ক্ষতিকর এসব ঔষধ।
কুমিল্লার একটি গোয়েন্দা সংস্থার তথ্যমতে, আটক হওয়া মনির হোসেনের বাড়িতে বুধবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টায় তল্লাশি করে লেভেলযুক্ত ১৩ প্যাকেট (১৩ কেজি) সানভিট ডিবি (মাল্টি ভিটামিন এন্ড মিনারেল), লেভেলবিহীন ৩৫ প্যাকেট (৩৫ কেজি) সানভিট ডিবি (মাল্টি ভিটামিন এন্ড মিনারেল), ১টি ৫ কেজি ওজনের সানভিট ডিবি (মাল্টি ভিটামিন এন্ড মিনারেল জার ), ২০ টি ১০ কেজি ওজনের সানভিট ডিবি (মাল্টি ভিটামিন এন্ড মিনারেল ছোট জার ), ২২৫ প্যাকেট (২০ গ্রাম করে) রোম টানক, ৬টি (প্রতিটি ১০০০ মিঃলিঃ) সান ক্যালপি, ৭ বোতল ক্যামিকেল, একটি প্যাকেট ক্লোজিং মেশিন, একটি ওজন মাপক যন্ত্র, ১ ড্রাম ( ২০০ কেজি) মিক্সড ঔষুধ, ৪ বস্তা ( প্রায় ২০০ কেজি) মেডিসিন পাউডার, একটি বড় গামলা, একটি মোটর সাইকেল, একটি মোবাইল ও বিভিন্ন কোম্পানির ট্যাবলেট উদ্ধার করে কুমিল্লা ডিবি পুলিশ। গোয়েন্দা সংস্থার তথ্যমতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
বিশেষজ্ঞ’র অভিমতঃ
কুমিল্লার সিভিল সার্জন ডাক্তার মুজিবুর রহমান জানান, গরু মোটাতাজাকরণে যেসব ক্ষতিকর ঔষুধ ব্যবহার হচ্ছে, তা মানবদেহের জন্য অনেক ক্ষতিকর। এসব গরুর মাংস খাওয়ার ফলে প্রথমে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায়। তখন দেখা যাবে জ্বর হলেও তা সহজে ভালো হবে না। তারপর শরীরে দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। ব্রেইন, হার্ট, কিডনি, লিভার নষ্ট হয়ে যাবে। সর্বোপরি ক্যান্সারের মত মরণব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সব মানুষের এখনই এ বিষয়ে সচেতন হওয়া উচিত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি