শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরুড়ায় আ’লীগ নেতা নাছিমুল আলম চৌধুরীর নেতৃত্বে জাতীয় শোক দিবস পালিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৮.২০১৫

DSC_0445
আজিজুর রহমান, বরুড়াঃ
কুমিল্লার বরুড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কোরআন খতম, মিলাদ মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, শোকসভা, শোকর‌্যালি ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে। কাছারি বাড়ীতে পৌর আ’লীগ সভাপতি আবদুর রশিদের সভাপতিত্বে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কুমিল্লা (দঃ) জেলা আওয়ামীলীগের সদস্য নাছিমুল আলম চৌধুরী (নজরুল)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মেয়র বাহাদুরুজ্জামান বাহাদুর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ডাঃ আবদুর রহিম, বরুড়া সরকারি কলেজের সাবেক ভিপি আ’লীগ নেতা আবদুল মান্নান, আ’লীগ নেতা মনিরুজ্জামান বাবুল, মো. জামাল হোসেন, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বাদল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল সামাদ, জিয়াউল কায়সার, সাবেক ছাত্রলীগ সভাপতি বকতার হোসেন, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মিহির, পৌরসভা যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর শাহিনুর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হাসান মজুমদার, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন খোকন, সাবেক ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, ইকবাল হোসেন প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন আ’লীগ নেতা আকতার হোসেন, আমির হোসেন, আ’লীগ নেতা নাছির উদ্দিন লিংকন, জামাল হোসেন ভূইয়া, রুস্তম আলী, আইয়ুব আলী, মঞ্জুর হোসেন, ফরিদ মিয়াজী, গাজী আবু তাহের, লোকমান হোসেন, সফিকুল ইসলাম ভূঁইয়া, যুবলীগ নেতা রবিউল হোসেন, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, তানিম আহমেদ হৃদয় প্রমুখ। প্রধান অতিথি নাছিমুল আলম চৌধুরী (নজরুল) বলেন, যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়, সে দল ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যায়। দুর্ভাগ্য এ জাতির তিন বছরের মাথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করে ঘাতকরা। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু তিনি দেশ বিরোধী লোকদেরকে একত্রিত করে ক্ষমতায় এসেছেন। তিনি কখনো জীবিত অবস্থায় বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলেননি। তার স্ত্রী বেগম খালেদা জিয়া ৯১ সালে ক্ষমতায় এসে শোকের দিনে জন্মদিন পালন করেন। এবার ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে। সেজন্য তাকে ধন্যবাদ। এরশাদ ক্ষমতায় এসে জিয়াউর রহমানের পথ ধরে দেশ শাসন করে। শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশকে এগিয়ে নিয়েছেন। এছাড়াও প্রধান অতিথি বলেন, আমাদের কাছ থেকে কয়েকজন নেতাকর্মী গিয়ে ভিন্নভাবে রাজনীতি করার চেষ্টা করছেন। আমি তাদেরকে আহ্বান করি তারা যেন অতিতের সকল ভুল সংশোধন হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। ফিরে আসলে ঐক্যবদ্ধভাবে আওয়ামীলীগ শক্তিশালী হবে। এতে বরুড়া সর্বস্তরের জনগণসহ এলাকার উন্নয়ন হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রলীগ সভাপতি বকতার হোসেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি