ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা নগরীর শুভপুর এলাকার পুলের মাথায় দুই সন্ত্রাসী বাহিনীর বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়েছেন হৃদয় (৪) নামের এক শিশু । এ ঘটনায় আহত হয়েছে সন্ত্রাসী গ্রুপের আরো ৩ জন।
রোববার (১৬ আগষ্ট) সকাল সাড়ে ৯ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হৃদয় নগরীর শুভপুর এলাকার রিকসা চালক মফিজ মিয়ার ছেলে। সে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহতদের মধ্যে হাসিব নামের একজন রয়েছেন। সে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে পালিয়ে গেছে।
কুমেক হাসপাতাল ইর্মাজেন্সির ওয়ার্ড মাষ্টার দুলাল চন্দ্র সূত্রধর বাংলানিউজকে জানান, শিশুটির হাতে ও পেটে গুলিবিদ্ধ হয়েছে। সে চিকিৎসাধীন রয়েছে। আর হাসিব নামের একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।
স্থানীয় সূত্র জানায়, স্থানীয় হাসিব বাহিনীর সাথে স্থানীয় অপর গ্রুপের কোন একটি বিষয় নিয়ে প্রথমে সংঘর্ষ বাধে। এ সময় ১০/১২ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। এক পর্যায়ে হাসিব বাহিনীর সদস্য নিজাম অপর গ্রুপের আনোয়ারকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তখন রিকসায় চড়ে যাওয়ার সময় শিশু হৃদয়ের হাতে ও পেটে গুলিবিদ্ধ হয়। ওই সংঘর্ষে দুই গ্রুপের আরো তিনজন আহত হয়।
এ বিষয়ে চকবাজার ফাড়িঁর ইনচার্জ টিএসআই তাজুল ইসলাম জানান, সারারাত্রে ডিউটি করেছি। এ খবর শুনিনি ভাই।
এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, সংঘর্ষের একটা খবর শুনেছি। বিস্তারিত কিছু জানিনা। খবর নিচ্ছি।


















































