স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ পুলিশ হাইওয়ে রেঞ্জ ঢাকার ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম বিপিএম বলেছেন, ঈদকে সামেন রেখে নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশের মহাসড়কে ১৪টি ওয়াচ টাওয়ার বসানে হবে । এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চারটি ওয়াচ টাওয়ার থাকবে।
শুক্রবার (৪ আগষ্ট) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি উপজেলার গৌরীপুরে যানবাহনের গতি নিয়ন্ত্রনে স্পিড গানের ব্যবহার, হেড লাইটে কালো কালিকরণ ও সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরনকালে এসব কথা বলেন।
ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম আরো বলেন, ঈদুল আযহা উপলক্ষে মহাসড়কে চলাচল নিবিঘœ করতে দুইশ গজের মধ্যে কোন কোরবানীর পশুর হাট বসতে দেয়া হবে না।
ডিআইজি এসময় যানবাহনের কালো কালি বিহীন হেড লাইটে কালি লাগানো এবং যাত্রী ওচালকদের মাঝে সচেতনতামুলক লিফলেট বিতরন তদারকি করেন।
এ সময় হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার রেজাউল করিম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলী আশ্রাফ ভুইয়া, হাইওয়ে কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক, সহকারী পুলিশ সুপার সোলায়মান মিয়া,দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী ভুইয়া সুমন,দাউদকান্দি উপজেলার পরিবহন মালিক সমিতির সাধারন সম্পাদক এসএম কেরামত আলীসহ হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পরে তিনি গৌরীপুরে সচেতনতামুলক একটি সমাবেশে অংশ নেন।


















































