ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার বারেশ্বর এলাকায় শশুর বাড়িতে হাসু আক্তার (২৮) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের মামলা নেয়নি বুড়িচং থানা পুলিশ।
শশুর বাড়ির লোকজনের দাবি হাসু ফাসিঁতে ঝুলে আতœহত্যা করেছে। নিহতের পরিবারের দাবি তাকে হত্যা করে আতœহত্যার নাটক সাজানো হয়েছে।
নিহত হাসু আক্তার বি-বাড়িয়া জেলার কসবা উপজেলার শালদা নদী এলাকার আলী আকবরের মেয়ে। নিহতের শুশুরবাড়ি উপজেলার বারেশ্বর এলাকায়। নিহতের স্বামী শামীম একজন প্রবাসী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হাসুর মৃত্যু হয়।
নিহতের খালাতো ভাই শরিফ জানান, ১০ বছর আগে হাসুর বিয়ে হয়। তাদের সংসারে ৫ ও ৭ বছরের দুটি ছেলে রয়েছে। হাসুর স্বামী বিদেশে থাকা অবস্থায় হাসুর শশুর ও ননদ তাকে মারধর করলে সে কয়েকবার বাড়িতে চলে আসে। পরে হাসুর স্বামী শামীম বিদেশ থেকে এসে হাসুকে নিজ বাড়িতে নিয়ে যায়। পরে স্বামী বিদেশে চলে যাওয়ার পর হাসুর উপর নির্যাতন চলতে থাকে আগের মত। শুক্রবার রাতে শশুর বাড়ির লোকজন হাসুকে মারধর করে হত্যা করে ফাসিঁতে ঝুলে আতœহত্যার নাটক করে আজ (শুক্রবার) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
রাত ৯ টায় নিহতের পরিবার থানায় মামলা করতে গেলে বুড়িচং থানার ওসি উত্তম কুমার বরুয়া মামলা না নিয়ে তাদের বের করে দেয়। থানা থেকে নিহতের পরিবারের লোকজন বের হলে হাসুর শশুর বাড়ির লোকজন হাসুর পরিবারের উপর হামলা চালায়।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বরুয়া জানান, ময়নাতদন্তের পর মামলা নিবো। নিহতের পরিবারের উপর কেউ হামলা করেনি ।


















































