স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় মাইক্রেবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রফিক (৬০) নামে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত নায়েক সুবেদার। তার বাড়ি উপজেলার নিমসার এলাকায়।
ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই রফিকের মৃত্যু হয়। এ সময় আহত হয় চারজন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


















































