শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী মাসুদ পারভেজ খান ইমরান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৯.২০১৫

Imran-Khan
স্টাফ রিপোর্টারঃ

জাতিসংঘের সাধারন পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ। ১০ দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হিসেবে থাকছেন এফবিসিসিআই পরিচালক, কুমিল্লা জেলা আ’লীগের সদস্য ও কুমিল্লা চেম্বারস অব কমার্সের সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান। তিনি কুমিল্লার বর্ষীয়ান রাজনীতিবিদ কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ আফজল খান এড. এর বড় ছেলে। উল্লেখ্য যে, ইমরান এর আগেও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে বিদেশ সফর করেছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি