রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় যুবলীগ নেতা আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১০.২০১৫

Raf- Pic
চৌদ্দগ্রাম প্রতিনিধি:

চৌদ্দগ্রামে এক গৃহবধুর সাথে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় হাসানুজ্জামান হাসান (২৫) নামের যুবলীগের এক নেতা এবং গৃহবধুকে হাতেনাতে আটক করা হয়েছে। আটকের পর উত্তেজিত জনতা তাকে মারধর করে চৌদ্দগ্রাম থানা পুলিশে খবর দিলে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত হাসানকে আটক করে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসে।

অভিযুক্ত হাসান মুন্সিরহাট ইউনিয়নের খিরনশাল গ্রামের আব্দুল বারিক সর্দারের ছেলে এবং খিরনশাল বাজারের বাবুল এন্টারপ্রাইজের মালিক মোঃ বাবুলের ছোট ভাই। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১১ ঘটিকার সময় পাশ্ববর্তী পাটোয়ারী বাড়ির মিজানুর রহমান পাটোয়ারীর ঘরে প্রবেশ করে অভিযুক্ত হাসান। মিজানুর রহমান পাটোয়ারী ঢাকা থাকায় তার স্ত্রীকে একা পেয়ে সে অনৈতিক কাজে লিপ্ত হয়। পরে হাসানের প্রবেশের খবর পেয়ে গ্রামের লোকজন একত্রিত হয়ে মিজানুর রহমান পাটোয়ারীর ঘরেই তাদেরকে হাতে নাতে আটক করে উত্তেজিত জনতা। গ্রেফতারকৃত হাসানুজ্জামান হাসানের বিরুদ্ধে ইতিপূর্বেও ধর্ষণ, মাদক ব্যবসা, খাল দখল, চুরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
ঘটনার বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরহাদ জানান, অনৈতিক কাজের খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার এস আই সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে নিয়ে আসা হয়। রিপোর্ট লেখা পর্যন্ত এই বিষয়ে ধর্ষনের চেষ্টা ও মারধরের অভিযোগে খাদিজা আক্তার মৌসুমী বাদী হয়ে ৯/৪ (খ) এর ধারায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
এই বিষয়ে মুন্সিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ড্রাইভার জানান, হাসান যুবলীগের কোন কমিটিতে নেই। তবে সে যুবলীগের কর্মী বলে নিজেকে দাবী করে বলে শুনেছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি