ইমতিয়াজ আহমেদ জিতু||
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বাগমারা এলাকায় রেলক্রসিংয়ের সামনে ট্রেনের ধাক্কায় আব্দুল মান্নান (৪৩) নামের রেলওয়ের এক গেইটম্যান নিহত হয়েছেন।
রোববার (১২ অক্টোবর) বিকেল ৫ টায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন।
নিহত আব্দুল মান্নান (৪৩) সদর দক্ষিণ উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা।
কুমিল্লার লাকসাম রেলওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


















































