স্টাফ রিপোর্টারঃ
ধর্মের দোহাই দিয়ে প্রতারনার দায়ে কুমিল্লায় বহুল আলোচিত ভন্ড দেবী সুজনদাসীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুমিল্লা কোতয়ালী থানা পুলিশের একটি দল নগরীর ঠাকুর পাড়া এলাকায় অভিযান চালিয়ে সুজনদাসী ও তার সহযোগী সহ ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ জানান, দীর্ঘ দিন ধরে সুজন দাসী ওরফে ভবানী নামে এই ভন্ড মহিলা নিজেকে দেবী দাবি করে আসছে। এছাড়া ভবানী নিজেকে দূর্গা দেবী দাবি করে আসন্ন দূর্গা পুজায় নিজে পুজা গ্রহন করবে এ মর্মে লিফলেট বিতরণ করেছে। ভবানীর এধরনের ধর্ম বিমুখ কর্মকান্ডের প্রতিবাদ করে কুমিল্লার সচেতন সনাতন ধর্মবলম্বীরা। বেশ কয়েকবার প্রশাসনকে তার এই প্রতারনার কার্যক্রমের কথা জানানোর পর বুধ বার সকালে তাকে নগরীর ঠাকুর পাড়া থেকে ৩ সঙ্গীসহ আটক করে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
সুজন দাসী ওরফে ভবানীর সাথে অন্য আটককৃতরা হলেন, শুভ চন্দ্র দাস, রিংকু চন্দ্র দাস ও পিন্টু চন্দ্র দাস। তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।


















































