বৃহস্পতিবার,২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা সেনানিবাসে ১ম সেনা কল্যান সংস্থা গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১০.২০১৫

DSC_4740

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লা সেনানিবাসের ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবে  ১ম সেনা কল্যান সংস্থা কাপ গলফ টুর্নামেন্ট-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। এই টুর্নামেন্টে বাংলাদেশের বিভিন্ন গলফ ক্লাব হতে ১৩২ জন গলফার অংশগ্রহণ করেছে।

টুর্নামেন্টটি ১৫ অক্টোবর শুরু হয়েছিল। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে টুর্নামেন্ট শেষে রাতে পুরষ্কার বিতরণ করা হয়।

উদ্বোধনী ও টুর্নামেন্ট শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ এনায়েত উল্লাহ, এনডিইউ,পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনা কল্যান সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ জাহিদুর রহমান, ওএসপি,এনডিইউ,এএফডব্লিউসি,পিএসসি,জি+  ।

DSC_4753DSC_4756

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন লে.কর্ণেল সাইফুল ইসলাম, রানার আপ হয়েছেন তারেক রিয়াজ খান, বেষ্ট গ্রস বিজয়ী হয়েছেন লে.কর্ণেল রাশেদ ( যশোর গলফ ক্লাব), মহিলাদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন মিসেস লে.কর্ণেল মোতাহার, জুনিয়রদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন পারভিন আশিক, বেষ্ট ফ্রন্ট নাইন বিজয়ী হয়েছেন মিঃ লুনিক ও বেষ্ট ব্যাক নাইন বিজয়ী হয়েছেন লে.কর্ণেল তৌফিক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি