শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফেসবুকে গৃহবধূর অশ্লীল ছবি পোস্ট করায় নাঙ্গলকোটে যুবক গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১০.২০১৫

1423117476

স্টাফ রিপোর্টারঃ
ফেসবুকে গৃহবধূর অশ্লীল ছবি পোস্ট করায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের শামিরখিল গ্রাম থেকে  শহীদুল্লাহ (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার(১৭ অক্টোবর) ভোরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া শহীদুল্লাহ নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের শামিরখিল গ্রামের জয়নাল আবেদীন এর ছেলে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার রায়কোট ইউনিয়নের শামিরখিল গ্রামের শহীদুল্লাহ তার পাশের বাড়ির এক গৃহবধুকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে তার অশ্লীল ছবি তুলে ফেসবুকে পোষ্ট করে।

এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর ভাই রেজাউল হক বাদী হয়ে শুক্রবার (১৬ অক্টোবর) তথ্য প্রযুক্তি আইনে শহীদুল্লাহকে আসামী করে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করেন। এরই ভিত্তিতে শনিবার ভোরে আসামী শহীদুল্লাহকে গ্রেফতার করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি