শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে বিদেশী পিস্তল ও বুলেটসহ ২ যুবলীগ নেতা আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১০.২০১৫

Arrest_sm__933968182

 

বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন থেকে বিদেশী পিস্তল ও বুলেটসহ ২  যুবলীগ নেতাকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১ সদস্যরা।

আটককৃতদের কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, একটি ব্যারেল বন্দুক, ২টি ম্যাগজিন ও ১০টি বুলেট পাওয়া যায়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোররাত ৩ টায় প্রথমে আবুল খায়ের মজুমদারকে আটক করা হয় । এর কিছুক্ষণ পরেই ইমাম হোসেনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে ইমাম হোসেন (৪০) ও একই ইউনিয়নের চাতিয়ানি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আবুল খায়ের মজুমদার (৪২) ।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর খুরশিদ আলম অস্ত্রসহ ২ জন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা দুইজন মুন্সিরহাট ইউনিয়নের যুবলীগ নেতা  বলে জানিয়েছে স্থানীয় সূত্র।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি