শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সংসার ভাঙছে সালমানের বোন শ্বেতা রোহিরার!


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১১.২০১৫

2015_10_31_19_04_19_Krb05UhRWH1L0MUP6PYUfB2cf37ynk_original

বিনোদন ডেস্কঃ

বিয়ের পর বেশ কিছুদিন ধরেই নাকি স্বামী ‘ফুকরে’ খ্যাত অভিনেতা পুলকিত শর্মার সাথে দাম্পত্য জীবন নিয়ে কলহের মধ্যে আছেন সুপারস্টার অভিনেতা সালমান খানের পাতানো বোন শ্বেতা রোহিরা। আর তাই নিজের দাম্পত্য কলহ থেকে মুক্তি পেতে শিগগিরই ডিভোর্স নিয়ে নিষ্কৃতি চান রোহিরা!

জানা গেছে, গত বছর নভেম্বরের তিন তারিখে ‘ফুকরে’ খ্যাত অভিনেতা পুলকিত সম্রাটের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন শ্বেতা রোহিরা। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। নিজেদের পছন্দ সই বিয়ে করায় বাবা-মাও তাদের বিষয়ে নাক গলাতেন না। কিন্তু সম্প্রতি তাদের দাম্পত্য বিবাদ-কলহ এতটাই চাঙ্গা যে, পাশের বাড়ির মানুষটিও নাকি রীতিমত পুলিশের কাছে তাদের বিরুদ্ধে নালিশ নিয়ে হাজির হচ্ছেন। এমনকি গত ৩ সপ্তাহ থেকে প্রায় প্রতি দিনই নাকি শ্বেতা আর সম্রাটের চেচামেচিতে অস্থির পাড়াপ্রতিবেশিরা। আর তাই নিজেদের মধ্যে চলা বিবাদ মিমাংসায় শেষ পর্যন্ত ডিভোর্স দেয়া নেয়ারই সিদ্ধান্ত নিয়েছেন তারা। যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি।

উল্লেখ্য, শ্বেতা রোহিরার সাথে সালমান খানের পারিবারিক সম্পর্ক না থাকলেও সালমান তাকে নিজের বোনের মতই স্নেহ করেন। এমনকি কন্যাদান উৎসবেও সালমান খান স্বয়ং হাজির হয়েছিলেন। অন্যদিকে শ্বেতাও সালমান খানকে তার বড় ভাইয়ের মতই জেনে আসছেন। এবং প্রতি বছর ভাই ফোটা কিংবা রাখি উৎসবে সালমানের হাতে রাখি বেধে দেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি