শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শাহরুখ আমায় সব সময় বিপদে ফেলে : সালমান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১১.২০১৫

bg_srk_salmankhan_971391163

 

নিজস্ব প্রতিবেদক : ধর্মীয় ‘অসহিষ্ণুতা’ নিয়ে যে দিন থেকে মুখ খুলেছেন শাহরুখ খান, সে দিন থেকে নতুন করে বিতর্কে জড়িয়েছেন বলিউডের তারারাও! এ বার সেই ‘অসহিষ্ণুতা’ প্রশ্নে শাহরুখ খান টানাপড়েনের মুখে ফেললেন সালমান খানকে! এবং সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে বলতে বাধ্য হলেন সালমান, শাহরুখ সব সময়েই তাকে বিপদে ফেলেন!

সালমান সম্প্রতি সোনম কাপুরের সঙ্গে ব্যস্ত রয়েছেন নতুন ছবি ‘প্রেম রতন ধন পায়ো’-র প্রচারে। ছবির নতুন গান মুক্তির অনুষ্ঠানে দিল্লি গিয়েছিলেন দুই তারা। সেখানেই সাংবাদিকদের নাছোড়বান্দা প্রশ্নের মুখে পড়লেন সলমন। এই ‘অসহিষ্ণুতা’ সংক্রান্ত ব্যাপারে তার মতামত জানতে চাইলেন সবাই!

প্রশ্নটা শুনে প্রথমে একটু চুপ করে ছিলেন সালমান। এর আগে ইয়াকুব মেমনের ফাঁসি-সংক্রান্ত টুইট নিয়ে যথেষ্ট সমালোচনার শিকার হয়েছেন তিনি! সেই জন্যই সম্ভবত এ বারের স্পর্শকাতর বিষয়টি নিয়ে মুখ খুলতে চাইছিলেন না! তখন তাকে বাঁচাতে এগিয়ে আসেন সোনম কাপুর। বলেন, তারা এখানে এসেছেন ছবির প্রচারে, অতএব সেটা নিয়েই কথা হোক!

সোনমের উত্তরে সবাই একটু অপ্রস্তুত হয়ে পড়লে মুখ খোলেন সালমান! বলেন, ‘আমার মায়ের নাম সুশীলা চরক আর বাবা সেলিম খান! আমি সালমান খান, আর দেখুন, আমার পাশে বসে আছেন সোনম কাপুর! আমরা সবাই এখানে একসঙ্গে রয়েছি! কই, কোনও অসুবিধে তো হচ্ছে না!’

তার ঠিক পরেই অবশ্য এই টানাপড়েনের জন্য শাহরুখের দিকে আঙুল তোলেন সালমান! বলেন, ‘সত্যি, শাহরুখ সব সময়ে আমায় বিপদে ফেলে!’

সূত্র : আনন্দবাজার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি