শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » নির্বাচনকে সামনে রেখে অভিযান, আতঙ্কে বিএনপি-জামায়াত নেতাকর্মী


নির্বাচনকে সামনে রেখে অভিযান, আতঙ্কে বিএনপি-জামায়াত নেতাকর্মী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১১.২০১৫

bdpolice-400x224

 

ডেস্ক রিপোর্টঃ

আগামী ডিসেম্বরে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপি চিরুনি অভিযান শুরু করায় আতঙ্কে রয়েছে বিএনপি নেতাকর্মীরা।

পুলিশের দাবি অপরাধীদের বিরুদ্ধে এটা তাদের নিয়মিত অভিযানেরই অংশ।

কিন্তু বামপন্থী এবং অন্যান্য দলগুলো বলছে দেশব্যাপি যৌথ অভিযানের মাধ্যমে সাধারণ লোকজনকে হয়রানি করা হচ্ছে।

তবে বিএনপি এবং সরকারের বাইরে থাকা অন্যান্য দলগুলো বলছে, নির্বাচনকে সামনে রেখে তাদের সম্ভাব্য প্রার্থীদের টার্গেট করা হচ্ছে।  যৌথ অভিযান চালিয়ে বাড়ি থেকে তাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে জানান।

শুক্রবার রাত থেকে সর্বশেষ যৌথ অভিযান শুরু হয়েছে। পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং কোস্ট গার্ডের সমন্বয়ে এ যৌথ বাহিনী গঠন করা হয়েছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অভিযোগ করেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিদেশ থেকে গোপন হত্যাকা- পরিচালনা করছেন। আর এ বক্তব্যের পর থেকেই বিএনপি নেতাকর্মীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন নিউ এইজকে বলেন, পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সরকারের বাইরে থাকা দলগুলোর কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেই রাজনৈতিকভাবে যৌথ অভিযান চালানো হচ্ছে। এতে বিএনপি উদ্বিগ্ন বলে জানান তিনি।

এদিকে প্রতিদ্বন্দ্বি বিএনপি নেতাকর্মীরা যখন দৌড়ের ওপরে আছে তখন ক্ষমতাসীন  আওয়ামী লীগ ইতোমধ্যে তাদের সম্ভাব্য প্রার্থীদের বিজয়ী করতে প্রচারণা শুরু করে দিয়েছে।

সম্প্রতি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করার জন্য আইন সংশোধন করেছে।

অধিকাংশ বিএনপি নেতা স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পক্ষে। তারা পড়ন্ত জনপ্রিয় আওয়ামী লীগের জন্য মাঠ উম্মুক্ত করে দেয়ার বদলে নির্বাচনের পক্ষপাতি।

তবে বিএনপি নেতারা বলছেন যে, তাদের সম্ভাব্য প্রার্থীরা বাড়িতে থাকতে পারছে না।

গত শুক্রবার রাতে যৌথ অভিযানে ১৩ জেলায় কমপক্ষে ৮৫০জন বিএনপি-জামায়াতের সক্রিয় কর্মী গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চট্রগ্রাম থেকে ৪৮১ জন, বগুড়া থেকে ৭৫, সাতক্ষীরা থেকে ৫৩, যশোর থেকে ৬০, গাইবান্ধা থেকে ৫০, ফরিদপুর থেকে ৭৩, চাপাই নবাবগঞ্জ থেকে ৩৭, রংপুর থেকে ১২, ঝিনাইদাহ ও নোয়াখালী থেকে ৫জন করে এবং রাজশাহী থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সাংবাদিকরা জানান, বিরোধীদলসমূহের নেতাদের বাসায় অভিযান চালানো হচ্ছে। যদিও বিএনপি-জামাতের সম্ভাব্য প্রার্থীরা হয় জেলে রয়েছে অথবা যৌথ বাহিনীর অভিযানে ভোগান্তির ভয়ে পলাতক রয়েছে।

সহকারি পুলিশ মহাপরিদর্শক আনিসুর রহমান  বলেন, পুলিশ, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, বিজিবি এবং র‌্যাব এর সমন্বয়ে গঠিত যৌথবাহিনী ‘দৃর্বৃত্তদের বিরুদ্ধে নিয়মিত অভিযানে’র অংশ হিসেবেই দেশব্যাপি অভিযান শুরু করেছে।

নিউ এইজ এর চট্রগ্রাম প্রতিনিধি জানান, শুক্রবার রাতে যৌথবাহিনীর অভিযানে কমপক্ষে ৪৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মধ্যে অধিকাংশই বিএনপি-জামাতের নেতাকর্মী।

চট্রগ্রামের অতিরিক্তি পুলিশ সুপার নায়েমুল হাসান জানান, সাতকানিয়া, সিতাকু-, মিরেরসরাই, লোহাগড়া, বাঁশখালী, পাটিয়া এবং ফটিকছড়ি উপজেলায় এসব আভযান পরিচালনা করা হয়। শুধুমাত্র ফৌজদারি মামলায় পলাতক আসামীদের গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।

পার্শ্ববর্তী জেলা থেকে পুলিশ কর্মকর্তারা জানান, গোয়েন্দা কর্মকর্তারাও এ অভিযানে অংশ নেন।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বলেন, নাশকতামূলক কার্যক্রমে অভিযুক্ত ব্যক্তিদেরই কেবল আটক করা হয়েছে।

বগুড়ার পুলিশ কর্মকর্তারা নিউ এইজকে জানান, ১২ নভেম্বরে প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে জেলায় আইনশৃঙ্খলা শান্ত রাখতে এসব গ্রেফতার করা হয়েছে।

অধিকাংশ পুলিশ সুপার জানান, শুধুমাত্র নাশকতামূলক কর্মকা-ে জড়িতদের আটক করা হয়েছে।

বিজিবির ডেপুটি কমান্ডিং অফিসার মেজর ইকবাল আকতার বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং বিএনপি-জামাতের পলাতক আসামিদের আটক করতে ২ প্লাটুন বিজিবি সদস্য শুক্রবার রাতে সিরাজগঞ্জে অভিযান পরিচালনা করেছে।

এদিকে গণতান্ত্রিক বাম মোর্চা এবং বাংলাদেশ খেত মজুর সমিতি শনিবার পৃথক বিবৃতিতে জানায়, তাদের ভাল সংগঠক এবং সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করতে হয়রানী করা হচ্ছে।

-নিউ এইজ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি