শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজন ও রাবিক হত্যার সুষ্ঠ বিচারকে অভিনন্দন জানিয়ে কুমিল্লা বন্ধুমহলের শুভেচ্ছা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১১.২০১৫

pic 1
মোঃ মহি উদ্দিন- মজুমদার ॥
দেশ আলোচিত শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় মূল আসামি কামরুলসহ ৪ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশ ও রাবিক হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদন্ডাদেশ প্রদান করায় ও মামলায় ন্যায় বিচার পাওয়ায় বিচার বিভাগকে কুমিল্লা বন্ধু মহলের পক্ষ থেকে অভিনন্দন জানান। এছাড়া এই রায় দ্রুত কার্যকর করার জন্য জোর দাবী জানান। গতকাল বিকাল সাড়ে ৪টায় কুমিল্লা ইপিজেট ১ নং গেইট সংলগ্ন এলাকায় রাজন ও রাবিক হত্যা কারীদের মৃত্যুদন্ড দ্রুত কার্যকর করার জন্য বিচার বিভাগের প্রতি আহবান জানান। এসময় বন্ধুমহলের প্রধান উদ্যোগক্তা সাংবাদিক মহিউদ্দিন মজুমদার ও  মোঃ নাঈম, মোঃ পারভেজ, মাসুদ আলম, মিনাল সরকার, জামসেদ, অপু, রাব্বী, কামরুল, হিমেল, রবিন, মাহবুব এবং ইয়াছিন উপস্থিত ছিলেন। এসময় এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল আনম (জালাল), শাকী ও মাষ্টার হারাদন সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি