শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় গভীর রাতে সিএনজি গ্যারেজে অগ্নিকান্ড : অর্ধকোটি টাকার ক্ষতি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১১.২০১৫

cng pic
এইচ এম মহিউদ্দিন ॥ ০৯ নভেম্বর ১৫ইং
কুমিল্লা নগরীর জাঙ্গালীয়া বাস স্ট্যান্ডের পাশে বি.কে অটো পার্টসের দোকান ও সিএনজি গ্যারেজে রাত ২.৩০ মিনিটে ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে । আগুন লাগার আধা ঘন্টার মধ্যে এসে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট । দির্ঘ্য ১ঘন্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
ফায়ার সার্ভিস আসার পূর্বে একটি পার্টসের দোকান ও ৭টি সিএনজি পুড়ে সম্পূর্ন ছাই হয়ে যায়। জানাগেছে, গভীর রাতে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকান্ড ঘটে।
গ্যারেজের মালিক আবদুল খালেক জানান, রাতে গ্যারেজ ও দোকান বন্ধ করে যাওয়ার পর স্থানীয় লোকজন রাত ৩ টার দিকে অগ্নি কান্ডের খবর জানান। এতে ৭টি সিএনজি অটোরিক্সা ও পার্টসের দোকানসহ অগ্নিকান্ডে  ক্ষয়-ক্ষতির পরিমান পায় প্রায় ৫০ লক্ষ টাকা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি