শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সদর দক্ষিণে সড়ক দুঘর্টনায় ২ জন নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১১.২০১৫

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।

হতাহতদের পরিচয় তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি। তবে তারা সবাই সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী।

সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় কুমিল্লা- নোয়াখালী  আঞ্চলিক সড়কের রতনপুর এলাকায় এ দুঘর্টনা ঘটে।

কুমিল্লা পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশের এএসপি সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি