স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা (উত্তর) জেলা যুবলীগের উদ্যোগে বুধবার (১১ নভেম্বর) দাউদকান্দি উপজেলায় কেক কেটে ও বর্নাঢ্য র্যালির মাধ্যমে যুবলীগের ৪৩-তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযান করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন ।

এ সময় কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহবায়ক বাহাউদ্দিন বাহার ও যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু
সদস্য মোঃ সাইফুল আলম মুরাদ, মোঃ সালাউদ্দিন রিপন, মোঃ নজরুল ইসলাম কাজল, মোঃ আনোয়ার হোসেন, মোঃ মনির হোসেন, মোঃ জাকির নেওয়াজ সোহেল, মোঃ মাজেদুল ইসলাম রাসেল ও মোঃ ফসিউল হাছান প্রমুখ।


















































