বেলাল হোসাইনঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৫ জন জামায়াত ইসলামীর নেতাকর্মীকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) রাত ৭ টার দিকে উপজেলার দেড়কোটা ও কোমাল্লা এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন দেড়কোটা ইউনিয়ন জামায়াত নেতা বাবর মোল্লা ও ঘোলপাশা ইউনিয়নের জামায়াত নেতা ইমরান।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে হত্যা ও নাশকতার একাধিক মামলা রয়েছে।

















































