বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শামীম ওসমান জড়িত থাকলে তাকে বিচারের আওতায় আনা হবে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৫

 

kamal2

নারায়ণগঞ্জে আলোচিত সাতখুনের ঘটনায় যারাই জড়িত থাকবে তাদেরকে বিচারের আওতায় আনা হবে বলেন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই হত্যাকা-ের জড়িত থাকলে কেবল শামীম শামীম ওসমান নয় যে কাউকেই বিচারের আওতায় আনা হবে।

উল্লেখ ২০১৪ সালের ২৭শে এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডের ফতুল্লা খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে নাসিক প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তার সহযোগী মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন, স্বপনের গাড়ি চালক জাহাঙ্গীর আলম এবং নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র আইনজীবী চন্দন কুমার সরকার ও তার ব্যক্তিগত গাড়িচালক ইব্রাহিমকে অপহরণ করে র‌্যাব-১১এর একটি টিম। পরে তাদের প্রত্যেককে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুম করার জন্য লাশের পেট ফুটো করে বস্তাভর্তি ইট বেঁধে নদীতে ফেলে দেয়া হয়। ৩০শে এপ্রিল বিকালে শীতলক্ষ্যা নদী থেকে ৬ জন এবং ১লা মে সকালে একজনের লাশ উদ্ধার করে পুলিশ



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি