বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১১.২০১৫

arrest_472268402

গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ ফারুক মিয়া (২৫) নামে এক যুবকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউচপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি স্থানীয় এরশাদ নগর এলাকার বাসিন্দা নান্নু মিয়ার ছেলে।

টঙ্গী থানার উপ পরিদর্শক (এসআই) শাহিন শেখ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র বিক্রির খবর পেয়ে শনিবার রাতে ক্রেতা সেজে পুলিশ আউচপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় কয়েকজন পুলিশ সদস্য ছদ্মবেশে ক্রেতা সেজে সাড়ে তিন লাখ টাকা দরদাম করে হাত বদলের সময় এক রাউন্ড গুলিভর্তি পিস্তলসহ ফারুককে আটক করে।

তিনি আরও জানান, স্থানীয় তালিকাভুক্ত সন্ত্রাসী সুমনের সহযোগী হিসেবে কা করতো ফারুক। ওই রাতে তার তিনটি পিস্তল ও গুলি বিনিময়ের কথা ছিল। এ ব্যাপারে টঙ্গী থানায় রাতেই মামলা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি