দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে এবং এটি ঘনিভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ রূপে একই এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এমন তথ্য পাওয়া গেছে।
আবহাওয়া অধিদফতর সূত্র আরো জানায়, আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টায় আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ ঢাকায় সূর্যান্ত সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ১৪ মিনিটে। আগামী ৭২ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
























































