সারাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের গণগ্রেফতারে তীব্র নিন্দা এবং অবিলম্বে তা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন।
গণগ্রেফতারের প্রতিবাদে সুপ্রিমকোর্ট বার অডিটোরিয়ামে আজ সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
খন্দকার মাহবুব বলেন, আইনশৃঙ্খলা বাহিনী আইন অনুসরণ না করে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে বিরোধী নেতাকর্মীদের সারাদেশে গণহারে গ্রেফতার করছে। গত কয়েকদিনে ১২ হাজারেরও বেশি নেতাকর্মীকে গ্রেফতার করেছে তারা। গ্রেফতারের ভয়ে অনেক মানুষ জঙ্গলে আশ্রয় নিয়েছে। গণগ্রেফতারের কারণে সারাদেশে জনমনে আতঙ্ক বিরাজ করছে।
সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব গণগ্রেফতার বন্ধ এবং গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দাবি করেন।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, বিচারিক আদালতের রায় ছাড়াই কোনো ব্যক্তিকে জঙ্গি হিসেবে টিভি ক্যামেরার সামনে হাজির করা হচ্ছে ও অভিযুক্ত করা হচ্ছে। এটা মৌলিক ও আইনের শাসনের পরিপন্থি।
তিনি বলেন, আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদকে ঘৃণা করি। ক্রসফায়ার নয়, সন্ত্রাস ও জঙ্গিবাদকে নির্মূল করতে হলে আইনি প্রক্রিয়ায় অনুসরণ করতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
আমাদের সময়.কম : ১৬/১১/২০১৫
ৎবংরুব৪০৫২০নিজস্ব প্রতিবেদক : সারাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের গণগ্রেফতারে তীব্র নিন্দা এবং অবিলম্বে তা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন।