বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শনিবারই দেশে ফিরছেন খালেদা জিয়া : রিপন


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১১.২০১৫

1447946650-500x297 images-18

ডেস্ক রিপোর্টঃ :

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শনিবারই দেশে ফিরছেন। শনিবার বিকাল ৫ টায় এ্যামিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে লন্ডন থেকে ঢাকায় অবতরণ করবেন তিনি।

শুক্রবার বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে খালেদা জিয়া শনিবারই দেশে ফিরছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরী সংবাদ সম্মেলনে একই তথ্য জানিয়েছেন তিনি।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শনিবার বিকাল ৫টায় লন্ডন থেকে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ শুভানুধ্যায়ীদের যথাসময়ে বেগম খালেদা জিয়াকে শৃঙ্খলতার সাথে অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত থাকতে অনুরোধ করা হয়।

খালেদা জিয়া অসুস্থ। চিকিৎসা শেষ না করে কেন দেশে আসছেন জানতে চাইলে রিপন বলেন, বিএনপি চেয়ারপারসন চিকিৎসার জন্যই লন্ডন গেছেন। বর্তমানে দেশে ক্রান্তিকাল চলছে। তাই চিকিৎসা অসাপ্ত রেখে ম্যাডাম দেশে আসছেন।

খালেদা জিয়ার দেশে ফেরা প্রসঙ্গে দলের একাধিক নেতা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন। ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হয়ে তিনি দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানাবেন। সেই প্রস্তুতি চলছে। নেতারা আশা করেন খালেদা জিয়ার দেশে ফেরার ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোহিতা করবেন। খালেদা জিয়া বিমান বন্দরে কোনো বক্তব্য দিবেন কিনা জানতে চাইলে দায়িত্বশীল এক নেতা বলেন, তার আনুষ্ঠানিক বক্তব্য দেয়ার কথা নয়। বিমান বন্দর থেকে সরাসরি গুলশানের বাসভবনে উঠবেন। এরপরও মিডিয়ার লোকজন কিছু জানতে চাইলে সেক্ষেত্রে চেয়ারপারসন কি করবেন জানি না।

প্রসঙ্গত যে, গত ১৫ সেপ্টেম্বর চোখ ও পায়ের চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ওখানে তিনি তার বড় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন। দুই মাসের বেশি সময় লন্ডনে অবস্থান করেন তিনি। সেখানেই এবারের কোরবানির ঈদ কেটেছে তার। লন্ডনে প্রবাসী বিএনপির আয়োজনে দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বক্তব্যও দিয়েছেন। বক্তব্যে সরকারের কঠোর সমালোচনা করেন তিনি।

এদিকে খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে গুলশান কার্যালয় নতুন সাজে সাজেছে। ভবনে চুনকামসহ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নিরাপত্তা বেষ্টনীতেও লাগানো হচ্ছে রং। কার্যালয়ের এক কর্মকর্তা জানান, ম্যাডাম (খালেদা জিয়া) দেশে আসছেন। তিনি দীর্ঘদিন কার্যালয়ে আসনেনি। তাই একটু পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। দেয়ালেও রং করা হচ্ছে। নতুনভাবে সাজে সাজছে গুলশান কার্যালয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি