রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনায় সড়ক দুঘর্টনায় ২ অটোরিক্সা চালক নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১১.২০১৫

 

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার পালকি সিনেমা হলের কাছে সিএনজি চালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উভয় চালক নিহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লা চান্দিনা উপজেলার ছয়কোট গ্রামের আলী আহাম্মদের ছেলে অহিদুল ইসলাম (২৬) ও দেবিদ্বার উপজেলার বাগুর গ্রামের আবুল কাশেমের ছেলে মোখলেছুর রহমান (৩৫)।

হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাশরুল হক জানান, ভোরে অহিদ তার অটোরিকশায় গ্যাস নেওয়ার জন্য সিএনজি স্টেশনে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার সঙ্গে তার অটোরিকশার সংঘর্ষ হয়। এতে উভয় অটোরিকশার চালক গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি