বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শিগগিরই ফেসবুক খুলে দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১১.২০১৫

 

download57

ডেস্ক রিপোর্ট :

ফেসবুক, ভাইবারসহ বন্ধ থাকা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ‘শিগগিরই’ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। শিগগিরই ফেসবুকসহ অন্যান্য মাধ্যম খুলে দেওয়া হবে।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইন্টারনেট চালু আছে। দেশের প্রয়োজনে সাময়িকভাবে ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ছিল। বন্ধ রাখার রেজাল্ট পাওয়া গেছে। এখন সেগুলো খুলে দেওয়া হবে।

তবে কবে নাগাদ খুলে দেওয়া হবে, সে ব্যাপারে মন্ত্রী কিছু জানাননি। এ ব্যাপারে জানতে চাইলে তিনি সুনির্দিষ্ট কোনো জবাব দেননি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি