রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » প্রতিবন্ধকতায় বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী মৃৎ শিল্প


প্রতিবন্ধকতায় বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী মৃৎ শিল্প


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০১৫

Artists-work
লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী মৃৎ শিল্প এখন প্রায় বিলুপ্তির পথে। প্লাস্টিক পণ্যের সঠিক প্রশিক্ষণ না থাকা এবং ঋণ সহায়তা না থাকায় দুর্বিসহ জীবনযাপন করছে প্রায় সাড়ে তিনশ পরিবার। তবে শ্রীঘ্রই প্রশিক্ষণ ও ঋণসহায়তা দেয়ার কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিক কর্মকর্তা।

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ, দালাল বাজার, রায়পুর ও রামগঞ্জ উপজেলার প্রায় সাড়ে তিনশ পরিবারের পেশা মৃৎ শিল্প। পরিবারগুলোর প্রায় সব সদস্যই জড়িত এই পেশায়। এক সময় এই শিল্পের বেশ কদর থাকলেও যান্ত্রিক যুগে প্লাস্টিক পণ্যের কারণে এর কদর কমে গেছে। কিন্তু বেড়েছে এই শিল্পের ব্যবহৃত কাঁচা মাটি, কাঠ, খড় এর দাম ।

প্লাস্টিক পণ্যে বাজার পূর্ণ হয়ে যাওয়ায় মাটির তৈরি পণ্যের চাহিদা কমে গেছে বলে জানান কারিগররা। তবে এ নিয়ে আশার কথা জানালেন বিসিক শিল্প নগরীর উপব্যবস্থাপক ।

তিনি বলেন, আগামী জানুয়ারিতে মৃৎ শিল্পের উন্নয়নে ঋণ ও প্রশিক্ষণ সহায়তা দেয়া হবে। মৃৎ শিল্প কারিগরদের প্রশিক্ষণ দিয়ে আধুনিক পণ্য তৈরি করা হলে এ শিল্পের বিকাশ ঘটবে বলেও জানান সংশ্লিষ্টরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি