বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১১.২০১৫

simanto

ডেস্ক রিপোর্ট :

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের বিপরীতে তারালি এলাকায় বিএসএফএর গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

শুক্রবার বিকেল ৫ টার দিকে তলুইগাছা সীমান্তের চারাবাড়ি নোমান্সল্যান্ড এলাকায় ভারতের স্বরুপনগর থানা পুলিশ বাংলাদেশি গরু রাখাল আব্দুল খালেক ও নজরুলের লাশ সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

ভারতের স্বরুপনগর থানার এসআই অজিত ভট্টাচার্যের কাছ থেকে এ সময় বাংলাদেশের পক্ষে নিহত দুই বাংলাদেশি গরু রাখালের লাশ গ্রহণ করেন সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মালেক ও কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) পিন্টু।

এ সময় তলুইগাছা বিজিবি ক্যাম্প কমান্ডার হায়দার আলি ও ভারতের আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার বিনোদ কুমারসহ কয়েকজন বিজিবি ও বিএসএফ সদস্য সেখানে উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মালেক জানান, নিহত নজরুল ও খালেকের মরদেহ সাতক্ষীরায় আনার পর আইন প্রক্রিয়া শেষে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরে দুই বাংলাদেশি গুলি করে হত্যা করে বিএসএফ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি