শনিবার,১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » কুমিল্লা ভিক্টোরিয়ানস শোতে জেলা ক্রীড়া সংস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন আসিফ আকবর


কুমিল্লা ভিক্টোরিয়ানস শোতে জেলা ক্রীড়া সংস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন আসিফ আকবর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১১.২০১৫

asif

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ
কুমিল্লা ভিক্টোরিয়ানস শো চলাকালে গানের পরিবেশনের সময় মেগাস্টার আসিফ আকবর পরিকল্পনামন্ত্রী ও কুমিল্লা ভিক্টোরিয়ানস এর প্রধান উপদেষ্টা আ হ ম মোস্তফা কামাল ( লোটাস কামাল) এমপির উদ্দেশ্যে বলেন, আপনি কুমিল্লা স্টেডিয়ামের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ দিচ্ছেন। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার দিকে একটু নজর দিন। স্টেডিয়ামে কাজের কাজ কিছুই হয় না। কুমিল্লা থেকে কেন কোন প্লেয়ার উঠে আসছে না , এই বিষয়গুলো আপনি একটু দেখুন। যদি পারেন জেলা ক্রীড়া সংস্থার বিকল্প কিছু একটা করে দেন।

শনিবার (২৮ নভেম্বর) রাতে কুমিল্লা ভিক্টোরিয়ানস শোতে কুমিল্লার কৃতি সন্তান শিল্পী আসিফ আকবর ক্ষোভের সুরে এসব কথা বলেন।

এর আগে লোটাস কামাল কুমিল্লা ভিক্টোরিয়ানস টিম নিয়ে মঞ্চে এসে বলেন, কিছুদিনের মধ্যে কুমিল্লা স্টেডিয়ামের উন্নয়নের জন্য আমি ২০ কোটি টাকা দিবো। আমি দুটি ছোট স্টেডিয়াম নির্মাণ করবো। এছাড়া কুমিল্লায় আর্ন্তজাতিক মানের একটি স্টেডিয়াম করবো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি