ইমতিয়াজ আহমেদ জিতু।।
মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা দেশজুড়ে অবহেলায় ও কষ্টে জীবনযাপন করা বীরকন্যাদের স্বাবলম্বী ও ভালোভাবে বেচেঁ থাকা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে “চেষ্টা” নামের একটি নারী সংগঠন। তারা এ পর্যন্ত সারা দেশে ৬০ জন বীরাঙ্গনাকে আর্থিক সেবা প্রদান করেছে। পাশাপাশি সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ দিয়ে সহায়তা করেছেন।
জেলার সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) কুমিল্লা জেলা প্রশাসক মিলনায়তনে দুপুরে ‘চেষ্টা’ ( একটি নারী সংগঠন) সংগঠনের উদ্যোগে সেলাই মেশিন ও নগদ ৩ হাজার টাকা করে ১০ জন বীরাঙ্গনাকে প্রদান করা হয়।
কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন ও অর্থ বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার মোঃ বাবুল , চেষ্টা সংগঠনের সভাপতি সেলিনা বেগম, সাধারণ সম্পাদক লায়লা নাজনীন হারুনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। এ সংগঠনের উদ্যোগে পূর্বে কুমিল্লা জেলায় আরো ১৫ জন বীরাঙ্গনাকে সহযোগিতা প্রদান করা হয়।


























































