ডেস্ক রিপোর্ট :
আজ থেকে কার্যকর হয়েছে ধান, চাল, গম, ভুট্টা, চিনি ও সার বাজারজাত করণে পাটের ব্যাগ ব্যবহারে নির্দেশনা। প্রজ্ঞাপন জারির মাধ্যমে এরিই মধ্যে দেশের সংশিষ্ট প্রতিষ্ঠানকে প্রশাসনের পক্ষ থেকে অবহিত করা হয়েছে। সরকারের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসাবেই দেখছেন ব্যবসায়ী নেতারা। তবে পর্যাপ্ত পাটের বস্তা সরবরাহ নিশ্চিত করার দাবি তাদের। পরিবেশ বিশেষজ্ঞদের মতে পাট শিল্পকে বাঁচাতে পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিতের বিকল্প নেই।
কুষ্টিয়ায় সবচেয়ে বেশি প্লাস্টিকের বস্তা ব্যবহার হয় দেশের ২য় বৃহত্তম চালের মোকাম খাজানগরে। যেখানে প্রতিদিন বস্তার প্রয়োজন হয় এক লাখেরমত। এমন প্রেক্ষাপটে সরকার পরিবেশ সুরক্ষার পাশাপাশি পাট শিল্পকে বাঁচাতে পণ্য প্লাস্টিকের বস্তার পরিবর্তে পাটের ব্যগ ব্যবহারে প্রজ্ঞাপন জারি করে। সরকারের এই নির্দেশনাকে ইতিবাচক বললেও নানা প্রতিবন্ধকতার কথা বললেন চাল কল মালিকরা। তাদের দাবি অনেক সময় পর্যাপ্ত পাটের ব্যগ পাওয়া যায় না। আবার পাওয়া গেলেও দাম চড়া। পাটের বস্তায় চালের গুণগত মানও ঠিক থাকে না।
কুষ্টিয়া জেলা চালকল মালিক সমিতির সভাপতি আব্দুস সালাম বলেন, বস্তা হাতে সেলাই থাকলে চলবে না, আমরা হেশিয়ান বন্তা চাই এবং চাহিদা নিশ্চিত করতে হবে। আমরা আজকে ২ লাখ বস্তার ওয়ার্ডার দিছি কাকে টিটি করব সেটা খুঁজে পাচ্ছি না।
কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রেজোয়ানুল ইসলাম বলেন, পাটের তৈরি দ্রব্য, পাটের ব্যগ বা অন্যান্য পাটের যেসব সামগ্রী সেগুলো ব্যবহার করলে প্রাথমিকভাবে কিছুটা ব্যয় হলেও সামগ্রীকভাবে এটা লাভজনক।
কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, পাটদ্রব ব্যাতীত অন্য কোন সিনথেটিক বস্তা ব্যবহার করলে আইনের আওতায় তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
কেউ আইন ভাঙ্গলে তাকে এক বছর কারাদন্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা করবে ভ্রাম্যমাণ আদালত।

























































