শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তিতাসে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১২.২০১৫

ak-34

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার তিতাস উপজেলায় যৌতুক না পেয়ে শিমু আক্তার (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে তার স্বামী হাসান মিয়াকে আটক করেছে পুলিশ।

বুধবার (২ ডিসেম্বর) ভোরে উপজেলার ঘোষকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, যৌতুক না পেয়ে ওই গৃহবধূকে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় জড়িত অভিযোগে স্বামী হাসান মিয়াকে আটক করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি