শরীফ আহমেদ খান জুয়েলঃ
চান্দিনা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে বিএনপি। মেয়র পদে এবারও বিএনপি তথা ২০ দলীয় জোটের সমর্থন পেয়েছেন চান্দিনা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র শাহ্ মো. আলমগীর খান। এছাড়া কাউন্সিলর পদে বেশির ভাগই আগের প্রার্থীদেরকেই সমর্থন দেওয়া হয়েছে। কাউন্সিলর পদে বিএনপি’র সমর্থন পেয়েছেন ১নং ওয়ার্ডে পৌর যুবদল সাধারণ সম্পাদক ও বর্তমান কাউন্সিলর হাজী মো. নূরুল ইসলাম মুন্সী, ২নং ওয়ার্ডে পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কাউন্সিলর মো. শাহজাহান সরকার, ৩নং ওয়ার্ডে ওই ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি মো. তমিজ উদ্দিন, ৪নং ওয়ার্ডে ওই ওয়ার্ড বিএনপি’র সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও বর্তমান কাউন্সিলর মো. কামাল হোসেন, ৫নং ওয়ার্ডে পৌর বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপ-নির্বাচনে বিএনপি’র প্রার্থী মো. শাহ আলম, ৬নং ওয়ার্ডে বিশিষ্ট ব্যবসায়ী ও ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব মো. আতর আলী, ৭নং ওয়ার্ডে ওই ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও বর্তমান কাউন্সিলর মো. সহিদুজ্জামান সরকার, ৯নং ওয়ার্ডে বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর স্বেচ্ছাসেবকদল নেতা মো. ফজলুর রহমান জামাল। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আয়েশা ছিদ্দিকা, ৪,৫,৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জাহানারা বেগম, ৭,৮,৯ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জাহানারা কে সমর্থন দিয়েছে বিএনপি। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া বিএনপি সমর্থিত প্রার্থীদের বিষয়টি নিশ্চিত করেন।

চান্দিনা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। ওই প্রার্থীদের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন ২০ দলীয় জোটের শরীক দল এলডিপি’র মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ। কোন নেতাকর্মী যেন বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করতে না পারে সেদিকে লক্ষ রাখতে নেতাকর্মীদের তিনি নির্দেশ দেন। মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে এলডিপি মহাসচিবের চান্দিনাস্থ বাস ভবন মনিহারে অনুষ্ঠিত এক সভায় তিনি ওই আহবান জানান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এলডিপি’র কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ আতিকুর রহমান, কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, চান্দিনা উপজেলা এলডিপি’র সাংগঠনিক সম্পাদক মো. শাহ্জাহান সিরাজ চেয়ারম্যান, পৌর এলডিপি নেতা উপাধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়া, উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রফেসর মো. গিয়াস উদ্দিন ভূইয়া, পৌর গণতান্ত্রিক যুবদল সভাপতি মো. মনিরুল ইসলাম মাস্টার, চান্দিনা আর.এ কলেজ গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি মো. সাজ্জাদ হোসেন, চান্দিনা পৌর গণতান্ত্রিক ছাত্রদল আহবায়ক তারিকুল ইসলাম বাবু প্রমুখ।


















































