ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লার ছয় পৌরসভায় প্রথম দিন যাচাই-বাছাই শেষে বৈধ মেয়র প্রার্থী হয়েছেন ৩০ জন। মনোনয়নপত্র বাতিল করা হয়েছে ৮ জনের।
মনোনয়নপত্র বাতিলকৃতরা হলেন, লাকসামের স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী প্রার্থী) উপজেলা যুবদলের সভাপতি গোলাম ফারুক ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোখলেছুর রহমান । হোমনায় স্বতন্ত্র প্রার্থী জহিরুল হক ও খোদেজা বেগম এবং চৌদ্দগ্রামে বিএনপির প্রার্থী কেন্দ্রিয় যুবদলের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ড. জি এম রাব্বানী নয়ন, জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম এবং স্বতন্ত্র প্রার্থী চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত ইসলামীর সাবেক আমীর ও জেলা কর্ম পরিষদের সদস্য শাহাবউদ্দিন এবং বরুড়ায় স্বতন্ত্র মেয়র প্রার্থী (আ’লীগ দলীয়) নজরুল ইসলাম।
বৈধ ৩০ জন মেয়র প্রার্থীঃ
হোমনা পৌরসভায় বৈধ মেয়র প্রার্থীরা হলেন, আ’লীগের প্রার্থী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি এড. নজরুল ইসলাম, বিএনপি প্রার্থী আব্দুল লতিফ , জাতীয় পার্টির প্রার্থী মো. ইসমাইল হোসেন সিরাজী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আবদুল হাকিম এবং স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী প্রার্থী )আলমগীর সরকার, মোঃ হানিফ মিয়া (বিএনপির বিদ্রোহী প্রার্থী)।
বরুড়া পৌরসভায় বৈধ মেয়র প্রার্থীরা হলেন আ’লীগ মনোনীত প্রার্থী বাহাদুরুজ্জামান বাহাদুর, বিএনপি প্রার্থী বর্তমান পৌর মেয়র জসীম উদ্দিন পাটোয়ারী, জাতীয় পার্টির প্রার্থী এম.এ ওয়াদুদ মিয়াজী, ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী কবির হোসেন প্রধানিয়া, বাংলাদেশ তরিকত ফেডারেশন মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ, জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী অজিত কুমার দত্ত এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরিফ হোসেন ভূঁইয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চৌদ্দগ্রাম পৌরসভায় বৈধ প্রার্থীরা হলেন, আ’লীগের প্রার্থী চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান পৌর মেয়র মিজানুর রহমান মিজান ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ইমাম হোসেন পাটোয়ারী এনাম ।
লাকসাম পৌরসভায় বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামীলীগের প্রার্থী প্রফেসর আবুল খায়ের, বিএনপি’র প্রার্থী শাহনাজ আক্তার, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) প্রার্থী নূর মোহাম্মদ ।
দাউদকান্দি পৌরসভায় বৈধ প্রার্থীরা হলেন, আ’লীগের প্রার্থী পৌর আ’লীগের সদস্য নাঈম ইউছুফ সেইন, বিএনপির প্রার্থী কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি কে এম আই খলিল, জাতীয় পার্টির প্রার্থী ভিপি মো. অহিদুল ইসলাম সরকার, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমনাই) মনোনিত প্রার্থী মাওলানা জালাল আহমেদ, স্বতন্ত্র প্রার্থী বর্তমান পৌর মেয়র আব্দুস সাত্তার (আ’লীগ) ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার শাহজাহান(আ’লীগ) ও নুরুল আলম সরকার।
চান্দিনা পৌরসভায় বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, বিএনপি মনোনীত প্রার্থী পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র শাহ্ মো. আলমগীর খান ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ , স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান সরকার ও পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি জয়নাল আবেদীন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম জানান, প্রথম দিন যাচাই-বাছাই শেষে ৮ জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।


















































