শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১২.২০১৫

comilla-day55555555-400x260
ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা: ১৯৭১ সালের ৮ ডিসেম্বর বৃহত্তর কুমিল্লা পাকিস্তানী হানাদার বাহিনীর কালো থাবা থেকে মুক্ত হয়। তাই ঐ দিন মুক্তিযোদ্ধা, মিত্র বাহিনী ও কুমিল্লা সর্বস্তরের মানুষ আনন্দ উাল্লাসে মেতে উঠে। সর্বত্রই ছিল নতুন প্রাণের আনন্দ।

মানুষের জয় বাংলা ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে কুমিল্লা। তাদের হাতে শোভা পাচ্ছিল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মানের শক্তি। অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে অর্জিত এ স্বাধীনতা কুমিল্লাবাসীর মাঝে নতুন ভাবে বেঁেচ থাকার প্রেরণা সৃষ্টি করে।

৭ ডিসেম্বর মুক্তিবাহিনী ঢাকার সাথে ময়নামতির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এদিকে লাকসামের ঘাঁটি রক্ষায় পাকিস্তান বাহিনী মরিয়া হয়ে উঠে। পাকিস্তান বাহিনীর ২২ বেলুচ রেজিমেন্ট কুমিল্লা বিমানবন্দর (বর্তমানে কুমিল্লা ইপিজেড) সংলগ্ন সীমান্তবর্তী স্থানে অবস্থান গ্রহন করে। ৭ ডিসেম্বর মুক্তিবাহিনীর সাথে পাকিস্তান বাহিনীর সংর্ঘষ হয় এবং এই সংঘর্ষে মুক্তিবাহিনীর ২৭ জন যোদ্ধা শহীদ হয়। পরাজিত পাকিস্তান বাহিনী পিছু হটে এবং সেনানিবাসে অবস্থান নেয়। মুক্তিবাহিনী মুক্ত কুমিল্লা প্রবেশ করতে থাকে এবং ৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা কুমিল্লা মুক্ত দিবস উদযাপন করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি