বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ
ডেস্ক রিপোর্টঃ
ঢাকা: প্রতিষ্ঠার ক্রমানুসারে বাংলাদেশি সব চ্যানেলের ক্রমিক নির্ধারণ করবে তথ্য মন্ত্রণালয়। এই ক্রমিক অনুসারেই টেলিভিশন চ্যানেল প্রদর্শনের ব্যবস্থা নেবেন ক্যাবল অপারেটররা। আর এই সিদ্ধান্ত বাস্তবায়ন না করলে ক্যাবল অপারেটরদের লাইসেন্স বাতিল করবে সরকার।
বুধবার (০৯ ডিসেম্বর) সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর সঙ্গে বাণিজ্য ও তথ্য মন্ত্রণালয়ের বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ সিদ্ধান্তের কথা জানান।
বৈঠকের পর তথ্যমন্ত্রী হাসানুল হক বলেন, বাংলাদেশের চ্যানেলগুলোকে অগ্রাধিকার দিয়ে ক্যাবল চ্যানেল পরিচালিত হবে। এক্ষেত্রে বাংলাদেশের চ্যানেলগুলোকে প্রথমে রেখে পরে বিদেশি চ্যানেল রাখবেন কেবল অপারেটররা। এই সিদ্ধান্ত না মানলে কেবল অপারেটরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


























































