শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনায় ৩ হাজার পিস ইয়াবাসহ আটক ১


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১২.২০১৫

yaba

ডেস্ক রিপোর্টঃ

চান্দিনা (কুমিল্লা) : কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ তারিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে  হাইওয়ে পুলিশ।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চান্দিনার তীরচর এলাকায় এ অভিযান চালানো হয়।

তারিকুল কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার সামিরাগুনা গ্রামের মৃত আবদুল্লাহ’র ছেলে।

হাইওয়ে পুলিশসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে দুপুর সোয়া ১২টার দিকে কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর এলাকায় ঢাকাগামী কর্ডোভা পরিবহনের একটি বাসে তল্লাশি চালান। এসময় ৩ হাজার পিস ইয়াবাসহ পাচারকারী তারিকুল ইসলামকে আটক করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি