মানুষের সক্ষমতা, মরণব্যাধি রোগ, স্টিল ও কাঁচের ব্যবহার এই বিষয়ের উপর বিশে^র অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস ২০১৩ ও ২০১৪ সালের মতো ২০১৫ সালেও বেশ কয়েকটি বই পড়েছেন। যে বইগুলো পড়ে তিনি দারুণ কিছু শিখেছেন তা নিয়ে এখানে সামান্য আলোচনা করা হচ্ছে। কারো যদি ভালো লাগে তাহলে এই বইগুলো পড়তে পারেন।
‘দ্য রোড টু কারেকটার’ বইটি নিউইর্য়ক টাইমসের লেখক ও কলামিস্ট ডেভিড ব্রুকসের লেখা। এই বইটি আমাদের সকলের জন্য অনুপ্রেরণাদায়ক। বইটির অনেকগুলো বিষয়ে আমাকে চিন্তা করার সুযোগ করে দিয়েছে। চিন্তার মাধ্যমে কীভাবে জীবনকে ভালোভাবে অর্থবহ করা যায় এই বিষয়ে বলা হয়েছে। বাহ্যিক সফলতা ও মনের অভ্যন্তরীণ শান্তির জন্য বইটি কার্যকরি ভূমিকা রাখবে। এই বইটিতে ঐতিহাসিক দ্বিতীয় বিশ^যুদ্ধের চিত্র ফুটে উঠেছে। দ্বিতীয় বিশ^যুদ্ধের সময় জেনারেল মার্শালের আদর্শের চিত্রটি ফুটে উঠেছে। এছাড়া মার্কিন সমাজে কাজের তীব্রতা রয়েছে এই বিষয়টিও উল্লেখ করা হয়েছে বইটিতে।
‘থিংকস এক্সপ্লেইনার : কমপ্লিকেটেড স্টাফ সিম্পল ওয়ার্ড’ বইটি রানডাল মুনরোয়ির লেখা। রানডাল নাসার রোবোটিকসে কাজ করেন। ব্রেনের বিভিন্ন কাজের ব্যাখ্যা দিয়েছেন তিনি বইটিতে। কৌতুহলী মনের মানুষের জন্য এই বইটি নির্দেশক হিসেবে কাজ করবে। নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট নির্মাণের জন্য এই বইটিতে ধারণা দেওয়া হয়েছে। এছাড়া হাস্যরসাত্মক বিষয়গুলো খুবই আন›“ায়ক।
‘বিং নিক্সন: এ ম্যান ডিভাইডেড’ এই বইটি লেখক ও সাংবাদিক ইভান থমাসের লেখা। মার্কিন সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে নিয়ে ইভান বইটি লিখেছেন যাতে তার ইতিবাচক ও নেতিবাচক কর্মগুলো উঠে এসেছে। বইটিতে বলা হয়েছে নিক্সনের চরিত্র ছিল বক্র ও যুদ্ধপরায়ণ। নিক্সন গভীরভাবে সভানুভূতিহীন একজন প্রেসিডেন্ট ছিলেন। নিজের মেধা দিয়ে নিক্সন ত্রুটি ও সংঘাতপূর্ণ কাজগুলো করতেন।
‘সাসটেইনেবল ম্যাটারিয়ালস উইথ বুথ আইস ওপেন’ বইটির জুলিয়ান এম আলউড ও জানাথান এম কুলিনের লেখা। আমরা কতটা কার্বন নিঃসরণ করতে পারি এই বিষয়টি বইটিতে লেখা আছে। ক্যামব্রিজ ইউনিভার্সিটির একটি দল এই বইটিতে কাজ করেছিলেন। মানুষের ধাতব ব্যবহারের কথা বলা হয়েছে বইটিতে বিশেষ করে এ্যালুমিনিয়াম ও স্টিলের ব্যবহার। মানুষের উৎস্বর্গের মাধ্যমে কিভাবে ৫০ ভাগ কার্বন হ্রাস করা যায় সেই বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে বইটিতে। এছাড়া জলবায়ু প্রভাবে মরুভূমিতে পরিণত হওয়া এবং এর নেতিবাচক বিষয়ে আলোচনা করা হয়েছে। বাড়িঘর সাজসজ্জায় রঙ্গিন অলঙ্করণ এই বিষয়টি নিয়ে আলোকপাত করা হয়েছে।
‘ইরাডিকেশন: রাইডিং দ্য ওয়াল্ড অব ডিজিস ফরইভার?’ এই বইটির লেখক নেন্সি লেইস স্টিপান। তার এই বইটিতে ব্যর্থতা থেকে কীভাবে শিক্ষা নেওয়া যায় এই বিষয়টি নিয়ে আলোকপাত করা হয়েছে। কাজ করেও যারা সফল হয় না তাদের নিয়েই এই বইটি লেখা হয়েছে। এই নারী লেখক একাডেমিক শৈলীতে বইটি লিখেছেন। বিশেষজ্ঞ ছাড়া এই বইটির ভাবার্থ বোঝা কঠিন হবে। জীবনকে ভবিশ্যতে কীভাবে সুরক্ষা রাখা যাবে এই বইটির সে বিষয়ে আলোচিত হয়েছে। এই বইটি পড়লে উজ্জল ভবিষ্যতের নির্দেশনা পাওয়া যাবে।
‘ মাইন্ডসেট: দ্য নিউ সাইকোলজি অব সাকসেস’ বইটির লেখক ক্যারেল এস ডিইয়ক। শিক্ষার মাধ্যমে কিভাবে জীবনের ভিত্তিপ্রস্তুর স্থাপিত হয় তা আলোচিত হয়েছে বইটিতে। আমাদের মনের বিশ^াস কীভাবে কাজের সফলতা নিয়ে আসে তা এখানে ফুটে উঠেছে। মানুষের বিশ^াস সক্ষমতার উপর কিভাবে প্রভাব ফেলে তার বর্ণনা করা হয়েছে। এটি ব্যবসায়ীদের চাষাবাদের ক্ষেত্রে নির্দেশনা দেবে। এছাড়া নিজের সন্তানকে কীভাবে চ্যালেঞ্জ নিয়ে মেধার চাষাবাদ করা যায় তা আলোচনা করা হয়েছে।
নিক লেনের লেখা ‘ দ্য ভাইটাল কোয়েশ্চন’। জীবনের উৎপত্তি নিয়ে বইটি লেখা। আমি তার অনেক বই ক্রয় করেছি তবে সবগুলো পড়ার সুযোগ পাইনি এই বইটি আমার কাছে দারুণ লেগেছে। আমি এই বইয়ের লেখকের সঙ্গে সেপ্টেম্বরে দেখা করেছি। তিনি নিউইয়র্ক থাকেন। তার এই বইয়ের লেখনি নিয়ে কথা হয়েছে দীর্ঘ সময় ধরে তার সঙ্গে।


























































