বৃহস্পতিবার,২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


২৬ মার্চের আগেই জামায়াত নিষিদ্ধ হবে’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১২.২০১৫

 

87994687979-400x268

নিজস্ব প্রতিবেদক:

আগামী ২৬ মার্চের আগেই দল হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, আমরা আশাবাদী, ২৬ মার্চের আগেই জামায়াতকে নিষিদ্ধ করা হবে। আমরা এ লক্ষ্যেই কাজ করছি।

সোমবার রাতে আমাদের সময় ডটকমকে তিনি এসব কথা বলেন। বর্তমান আইনেই কি জামায়াতকে নিষিদ্ধ করা সম্ভব ? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়টি নিয়েও আমরা আলোচনা করছি।

এদিকে, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, বর্তমান আইনেই জামায়াতকে নিষিদ্ধ করা হতে পারে।

এরআগে সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছিলেন, যুদ্ধাপরাধী দল হিসেবে অচিরেই জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হবে।

তিনি বলেন, স্বাধীনতাবিরোধী দলের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। জামায়াতকে নিষিদ্ধের বিষয়ে অচিরেই দেশবাসীকে সুখবর দেওয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি