আবহাওয়ার ব্যাকরণ অনুযায়ী পৌষ মাঘ দুই মাস শীতকাল। সেই পৌষ মাস শুরু হচ্ছে আগামীকাল বুধবার।
পৌষের শুরুতেই তাপমাত্রা নেমে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
দু’একদিনের মধ্যেই এ তাপমাত্রা দেশের কোথাও কোথাও গিয়ে ঠেকবে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী দু’দিন সারা দেশের তাপমাত্রা কমবে। ঢাকায় এ তাপমাত্রা ১২-১৩ ডিগ্রিতে নামতে পারে। আর দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে এই তাপমাত্রা গিয়ে দাঁড়াতে পারে ৯-১০ ডিগ্রিতে।
এসময় কুয়াশা বাড়বে এবং উপকূলীয় এলাকাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে বলেও জানানিয়েছেন আবহাওয়া অফিসের এক কর্মকর্তা। তিনি বলেন, শুক্রবার থেকে তাপমাত্রা আবার কিছুটা বাড়বে, কমবে শীতের মাত্রা। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এদিন বৃষ্টিও হতে পারে। এই আবহাওয়াবিদ আরও বলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে। তবে এই সম্ভাবনা উত্তরাঞ্চলে বেশি।
























































