শুক্রবার,১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


‘শতকরা ৮০ আসনেই হেরে যাবে বিএনপি’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১২.২০১৫

url24
নিজস্ব প্রতিবেদক :

‘নালিশ ও গলাবাজির রাজনীতিতে ঝুঁকছে বিএনপি। নেতারা ঘরে ঢুকে গেছে। কথা মালার চাতুরী ছাড়া বিএনপির আর কোনো পুঁজি নেই’ এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আরো বলেছেন, পৌর নির্বাচনে শতকরা ৮০ আসনেই বিএনপি হেরে যাবে। কারণ তারা বাংলাদেশের জনগণের মনের ও চোখের ভাষা জানে না। তিনি বলেন, তাদের নিজেদের মধ্যে নানান ধরনের হতাশা এবং বেপরোয়া মানসিকতা কাজ করছে।

শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে নরসিংদীর পাঁচদোনায় ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ রাজনৈতিক বিলবোর্ড ও স্থাপনা পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন।

পরে তিনি ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন মোড়ে রাজনৈতিক ও অরাজনৈতিক সকল প্রকার বিলবোর্ড অপসারণের জন্য আট দিনের সময় বেঁধে দিয়ে সড়ক ও জনপদের (সওজ) কর্মকর্তা ও পুলিশকে নির্দেশ দেন।

এসময় সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহাবুদ্দীন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, নরসিংদী সওজ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি