শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৫০টি কুরিয়ার সার্ভিস পণ্য ডেলিভারি বন্ধ, ক্ষতির মুখে গ্রাহকরা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০১৫

ponno-400x221

ডেস্ক রিপোর্ট :

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে অবৈধভাবে বাণিজ্যিক পণ্য আমদানি ও শুল্ক ফাঁকি রোধে সব কুরিয়ার সার্ভিসের গত ছয় মাসের পণ্য আমদানি ও ডেলিভারির হিসাব চেয়েছে ঢাকা কাস্টম কর্তৃপক্ষ। একই সাথে স্পেস ও গুদাম বরাদ্দ নিয়েই কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে।

এ অবস্থায় কোনো আলোচনা ছাড়াই গ্রাহকের পণ্য ডেলিভারি বন্ধ করে দিয়েছে ৫০টি কুরিয়ার সার্ভিস। এতে পোশাক শিল্পের নমুনা ও খুচরা যন্ত্রাংশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য আটকে পড়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারক ও বিভিন্ন শ্রেণির গ্রাহক।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিভিন্ন ফ্লাইটে আসা আমদানিকৃত ও ব্যক্তি পর্যায়ের গ্রাহকদের পণ্যের বড় অংশ আসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তবে বিমানবন্দরে ৫২টি কুরিয়ার সার্ভিসের মধ্যে ১৫টি ছাড়া বাকীগুলোর নিজেদের কোনো অফিস বা গুদাম নেই।

কাস্টম কর্মকর্তারা জানান, এক্ষেত্রে সঠিকভাবে আমদানিকৃত পণ্যের শুল্কায়ন ও পরীক্ষা সম্ভব না হওয়ায় মিথ্যা ডকুমেন্টে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ বাণিজ্যিক পণ্য বাইরে চলে যাচ্ছে।

এসব অনিয়ম রোধে কুরিয়ার সার্ভিগুলোকে আমদানিকৃত পণ্যের হিসাব দিতে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেয় কাস্টম। এ অবস্থায় ডিএইচএল ছাড়া বাকি সব কুরিয়ার সার্ভিস একযোগে পণ্য ডেলিভারি বন্ধ করে দিয়েছে।

এতে রফতানিমুখী পোশাক শিল্পসহ বিভিন্ন কারখানা, হাসপাতালের পণ্য আটকে পড়ায় ক্ষতির মুখে পড়েছেন শিল্পমালিক ও গ্রাহকরা।

তবে কুরিয়ার সার্ভিসের মালিকদের দাবি পণ্যের হিসাব দেয়ার জন্য সময় চাইলেও তাদের সময় দেয়া হয়নি। আর গুদামের বরাদ্দ না থাকলেও বিমান থেকে তারা স্পেস ভাড়া নিয়েছেন, তাই ১৫টি প্রতিষ্ঠানকে কাজ করার সুযোগ দেয়া বৈষম্যমূলক।

এয়ার কুরিয়ার সার্ভিসে আসা আমদানিকৃত পণ্যের শুল্ক থেকে প্রতিদিন ৭০ লাখ ঢাকা রাজস্ব পায় কাস্টম হাউসে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি