ডেস্ক রিপোর্ট :
ট্রেন চলার সময় ভূমি স্পর্শ না করে ভেসে ভেসে চলবে এমন ট্রেন আবিষ্কার করে গোটা দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশি এক গবেষক। এই গবেষকের নাম ড. আতাউল করিম। তিনি এমন একটি ট্রেনের নকশা এঁকেছেন যেটা চলার সময় ভূমিই স্পর্শ করবে না! ফলে তার এ অভিনব আবিষ্কার পৃথিবী জুড়ে রীতিমত সাড়া ফেলে দিয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন দেশে এ ট্রেন বাণিজ্যিকভাবে উৎপাদনের চিন্তা ভাবনা চলছে।























































