শনিবার,২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার চান্দিনায় বিজিবি মোতায়েন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১২.২০১৫

Municipility_election_sm_292286910

ডেস্ক রিপোর্ট :

চান্দিনা (কুমিল্লা): পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কুমিল্লা জেলার চান্দিনায় পুলিশের পাশাপাশি নির্বাচনী এলাকায় র‌্যাব ও বিজিবি অবস্থান নিয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) দিনব্যাপী পৌর এলাকার বিভিন্ন ভোট কেন্দ্র থেকে শুরু করে গুরুত্বপূর্ণ এলাকায় টহল দিচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

র‌্যাব-১১ কুমিল্লা অঞ্চলের কমান্ডার মেজর মোহাম্মদ খোরশেদ আলম জানান, প্রতিটি পৌরসভায় র‌্যাবের ৭ সদস্য বিশিষ্ট্য ২টি টহল টিম পাঠানো হয়েছে। একইভাবে চান্দিনা পৌর এলাকাতেও ১৪ সদস্যের টিম পাঠানো হয়েছে।

অন্যদিকে চান্দিনা পৌরসভায় ৩২ জন বিজিবি সদস্য টহল দিচ্ছেন বলে জানান, বিজিবি ১০ কুমিল্লা অঞ্চলের কমান্ডার লে. কর্ণেল মোখলেছুর রহমান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি