বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদার বাসভবন এলাকায় পুলিশ মোতায়েন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১২.২০১৫

1c522
ডেস্ক রিপোর্ট :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন অভিমুখে ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী বিভিন্ন সংগঠন মিছিল করবে আজ।

তাদের এই কর্মসূচি ঘিরে মঙ্গলবার সকাল থেকে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ও এর আশপাশের রাস্তায় বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধুকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন অভিযোগে ক্ষমতাসীনরা তার বাড়ির সামনে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেন।

খালেদা জিয়া ওই সমাবেশে বলেন, ‘আজকে বলা হয় এত লাখ শহীদ হয়েছে, এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’

তিনি আরো বলেন, ‘তিনি (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হত না।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি