সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদার বাসভবন ঘেরাওয়ে সরকার সমর্থকদের পুলিশি বাধা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১২.২০১৫

108277_aaaa
ডেস্ক রিপোর্ট :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়েছে সরকার সমর্থক সংগঠন।

মূলত, এ সংগঠনগুলো বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ঘেরাওয়ের চেষ্টা কালে এ বাধার মুখে পড়েন। আজ  সকাল ১১টার দিকে গুলশান-২ গোলচত্বরে জড়ো হন ঘাতক-দালাল নির্মুল কমিটি, আমরা গর্বিত বাঙালি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা বিক্ষোভ নিয়ে খালেদা জিয়ার বাড়ি অভিমুখে রওনা হন। পরে পুলিশ গোলচত্বরেই তাদের আটকে দেয়। সেখানে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধুকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন অভিযোগে ক্ষমতাসীনরা তার বাড়ির সামনে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি