ডেস্ক রিপোর্ট :
মানিকগঞ্জ পৌর নির্বাচনে ভোটগ্রহণের সময় শহীদ তিতুমীর একাডেমি কেন্দ্রে জালভোট দিতে আসা নাহিদ নামের এক অষ্টম শ্রেণির ছাত্রকে আটক করা হয়েছে।
বুধবার সকালে মানিকগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হাই তাকে আটক করেন।
নাহিদ ঐ স্কুলের ছাত্র।
জানা গেছে, সকালে কেন্দ্র পরিদর্শনের সময় ওই ভোটারকে দেখে সন্দেহ হলে তাকে আটক করেন ম্যাজিস্ট্রেট আব্দুল হাই । সকাল সাড়ে এগারোটার দিকে ওই ভোট কেন্দ্রের ওপর তলা থেকে নিচে নামিয়ে আনার পর যুবলীগের সাবেক সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক তুষার নাহিদকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করেন। এসময় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাকে বাধা দিলে ঐ নেতা পিছু হটেন। পরে আটক অষ্টম শ্রেণির পুলিশে সোপর্দ করা হয়।























































